২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (প্রধান শিক্ষক) নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুহিতপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D