১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, খালকাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সেচ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে দ্বিগুণ থেকে তিন গুণ ফসল উৎপাদন সম্ভব হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলি বড় এলাকায় কাটাগাং খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালকাটা কর্মসূচি দিয়েছিলেন তার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষ পেয়েছে। খাদ্যের দ্বিগুণ আমরা উৎপাদন করতে পেরেছিলাম।
সেই সময়ে রাষ্ট্রপতির সেই খাল খননের মাধ্যমে আমাদের উৎপাদিত তিন গুণ ধান আমরা এক্সপোর্ট করতে পেরেছিলাম। রবিশস্য থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছিল মানুষের একটা আলাদা উৎস। সেটাকে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ থেকে সারা দেশে আবারও খালকাটা কর্মসূচি শুরু হলো।
তিনি বলেন, খাল খননের মধ্যদিয়ে আমাদের চাষাবাদ ও সেচের ব্যবস্থা হবে। দ্বিগুণ থেকে তিন গুণ ফসল উৎপাদন হবে। বিভিন্ন ধরনের শাকসবজি হবে। পরিবেশেরও একটা সহায়ক হবে।
আশা করি, জনগণ এর সুফল ভোগ করবে।
মনু নদী থেকে পানি তুলে সেচ দেওয়ার স্থানীয় কৃষকদের দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, মনু নদী থেকে এখাল পর্যন্ত ইতিমধ্যেই বিএডিসি কর্তৃক প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করি প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, দেশের ৫৪টি জেলায় ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির কাজ শুরু হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে আমরা সরকারি তিন-চারটি ডিপার্টমেন্ট মিলে সবকটি খাল খনন সম্পন্ন করতে পারব।
অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, বিএডিসির প্রধান প্রকৌশলী মো. বদরুল আলম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D