সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে র‍্যাব-৯ এর সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের আমরাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে খবর পাওয়া যায়।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া মদের বিষয়ে জড়িতদের শনাক্ত করতে র‍্যাব তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট