১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬
সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। রোববার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁর এই নিয়োগ নিশ্চিত করা হয়।
নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম সিলেটের রাজনীতির একজন পরিচিত মুখ। তিনি গত সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তৃণমূল পর্যায়ে তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে।
সরকারি সূত্র জানায়, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন এবং প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে জনসেবা নিশ্চিত করার লক্ষে সরকার একযোগে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সময়ে জেলা পরিষদগুলোর উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং স্থবির হয়ে পড়া প্রকল্পগুলোকে গতিশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পরিষদগুলোকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করার লক্ষে এই রদবদল করা হয়েছে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক সমন্বয়হীনতার যে অভিযোগ উঠেছিল, নতুন এই নিয়োগের মাধ্যমে তার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের এই দায়িত্বে আনায় উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি এবং গ্রামীণ অবকাঠামো সংস্কারে ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন প্রশাসকদের হাত ধরে জনসেবা আরও সহজতর হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D