১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে সিলেট নগরীর বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়ীদের ওজন ও পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন কার্যক্রম পরিচালিত হয়।
বিএসটিআই সিলেটের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. রফিক আজাদ এবং পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মদিনা মার্কেটের বিভিন্ন দোকানে ব্যবহৃত ডিজিটাল ও সাধারণ পাল্লাসহ অন্যান্য পরিমাপক যন্ত্রগুলো যাচাই করা হয়। বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে তাদের এই ধরনের কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন। বিএসটিআই-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সঠিক ওজনের পরিমাপ ক্রেতা এবং বিক্রেতা—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই।
তিনি আরও উল্লেখ করেন যে, মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বেচ্ছায় এই কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে বিএসটিআই-এর যেকোনো জনকল্যাণমূলক কাজে সমিতির পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে। অভিযানে বিএসটিআই-এর সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D