১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক জসিম উদ্দিন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক মুজিবুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিহত জসিম উদ্দিন একই উপজেলার ঘোষগ্রাম এলাকার বাসিন্দা।
বুধবার (১১ মার্চ) রাতে র্যাবের একটি দল গোয়াইনঘাট থানাধীন আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত মুজিবুর রহমান গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে জসিম উদ্দিন মোটরসাইকেলে করে গিয়াস উদ্দিন ইয়ামুন মিয়াকে নিয়ে হাকুর বাজার থেকে গোয়াইনঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে পুকাশ এলাকার গোয়াইনঘাট–সারীঘাট সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জসিম উদ্দিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পিকআপ চালক গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত জসিমকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব পিকআপ চালক মুজিবুর রহমানকে গ্রেফতার করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D