১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
নানা আয়োজনের মধ্য দিয়ে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস-২০২৬। আয়োজনের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে” প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় সিলেটের বাদাঘাট রোডের তেমুখী এলাকার নাজিরগাঁস্থ হাসপাতাল প্রাঙ্গনের সামন থেকে কিডনী রোগ সচেতনতামূলক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, কিডনি রোগ অনেক সময় নীরবে অগ্রসর হয়। উপসর্গ দেখা দেওয়ার আগেই নিয়মিত পরীক্ষা করা জরুরি। কিডনি রোগের চিকিৎসা বিশেষ করে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন অত্যন্ত ব্যয়বহুল। তাই শুরুতেই রোগ শনাক্ত করা গেলে তা নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা অনেক সহজ হয়। বক্তারা কিডনি সুস্থ রাখতে ভেজালমুক্ত খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা খানম, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফারিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মাআয রেজা চৌধুরী, ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মহিবুর রহমান রাসেল, ডা. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিনহা অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব, ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি, ব্যবস্থাপক (ল্যাবরেটরি) মো. রফিকুল ইসলাম, নার্স ইনচার্জ আব্দুল হান্নান প্রমুখ।
এদিকে, দিবসটি উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা (RBS), কিডনি রোগ নির্ণয় ( S. Creatinine & eGFR), মূত্র পরীক্ষা (Urine R/M//E, Urine ACR) ও ডাক্তারি পরামর্শ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কাজী মুশফিক আহমদ, ডা. নজমুস সাকিব, ডা. ফাতেমা খানম, ডা. মো. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিংহ অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব ও ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D