১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক। এ সময় সন্দেহজনকভাবে চলাচল করা একটি হাইএস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫) ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২১-৩৬৪২) থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ি দুটিতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য দেশে আনা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকা।
এ ঘটনায় গাড়ি দুটির চালকসহ আটজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটিরইও গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ, আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মো. সুমন মোল্লা ও মো. স্বপন মোল্লা, একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার বাণী শংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে মো. রুবেল সরকার এবং গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে আনা ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D