১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
সীমান্তে তল্লাশি জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৪৫ লক্ষ টাকা।
মঙ্গলবার (১০ মার্চ ) ভোররাতে গোপন সংবাদের ওপর ভিত্তি করে বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপি কর্তৃক ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বেটনোভেট ক্রীম, জিরা, গরু ও মহিষ, ইমিটেশন চেইন, মেডিসিন, মোটরসাইকেল পার্টস, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশবাজি, নারিকেল, মেহেদী, বিস্কুট, পুডিং পাউডার, টু-পিস পোশাক, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছসহ চোরাচালানী মালামাল এবং মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত একটি টাটা ট্রাক আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক এম নাজমুল হক জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সম্পর্কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D