সিলেটে ১৪ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক ১

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

সিলেটে ১৪ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেটে অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের ৯৫ বস্তা ভারতীয় অবৈধ জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালককে আটক করা হয়।

রোববার (৮ মার্চ) জালালাবাদ থানা পুলিশের একটি দল মইয়ারচর এলাকার বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. ফাইনূর রহমান সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানার মূল ফটকের সামনে পাকা সড়কে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় ময়মনসিংহ-ট-১১-০৫৩৫ নম্বরের একটি হলুদ রঙের ট্রাক থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৯৫ বস্তা ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

এ সময় ট্রাকের চালক মো. রাশেদ আলী (৪৮)-কে আটক করা হয়। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকড়ি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জালালাবাদ থানায়, পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট