১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬
সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে একদিনে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহজনক ও চোরাচালানকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) বিকেলে মহানগর পুলিশের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত পৃথক ও বিশেষ অভিযানে মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন ছিনতাইকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসহ ১০ জন, মাকদসেবী ৫ জন, অবৈধ ভারতীয় মালামাল চোরাচালানে অভিযুক্ত ২৬ জন রয়েছেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা হতে ১৯ জন সন্দেহজনক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানকালে ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D