রকীব শাহের ৬০তম উরশ শরীফ শুরু ২৪ মার্চ

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

রকীব শাহের ৬০তম উরশ শরীফ শুরু ২৪ মার্চ

হযরত রকীব শাহ্ (র.)-এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ আগামী ২৪ মার্চ শুরু হবে।

সিলেট শহরের কাজীটুলায় হযরত রকীব শাহ্ (র.)-এর মাজারে আগামী ১০, ১১ ও ১২ চৈত্র (২৪, ২৫ ও ২৬ মার্চ) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উরশ শরীফের অনুষ্ঠানমালায় রয়েছে- কোরানখানি, মিলাদ মাহফিল, জিকির, হামদ-নাত ও সামা মাহফিল। এছাড়া প্রতিদিন বাদ এশা “রকীব শাহের জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতি বছর এই উরশ শরীফ ১৬, ১৭ ও ১৮ ফাল্গুন অনুষ্ঠিত হলেও এ বছর পবিত্র রমজান মাসের কারণে উরশ শরীফের তারিখ পরিবর্তন করা হয়েছে।

উরশ শরীফে অলি-আউলিয়াদের আশেক ও ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন হযরত রকীব শাহ্ (র.)-মাজার শরীফের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ।

উরশ শরীফ এলাকায় যেকোনো প্রকার নেশাদ্রব্য ও মহিলা শিল্পী নিষিদ্ধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট