সিলেটে গাড়ি চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সিলেটে গাড়ি চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

সিলেটে ডিউটি শেষে বাসায় ফেরার পথে গাড়ির চাপায় সমর নাথ (২৩) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নগরীর শাহজালাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমর নাথ জৈন্তাপুর উপজেলার ভিত্রিকেল গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে। তিনি লালাবাজার আরআরএফ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে শাহজালাল ব্রিজ দিয়ে বাসায় ফিরছিলেন সমর নাথ। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরআরএফ সিলেটের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. হাসান নাহিদ চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এটি গাড়ি চাপায় হয়েছে নাকি অন্যভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট