জকিগঞ্জে ক্যাফে থেকে ১০২০০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

জকিগঞ্জে ক্যাফে থেকে ১০২০০ পিস ইয়াবাসহ আটক ৩

সিলেটের জকিগঞ্জে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকার ‘রিল্যাক্স ক্যাফে’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিঘালী গ্রামের হারুছ মিয়ার ছেলে ছাবির আহমদ (২৪), একই গ্রামের শাকল আহমদ (২০) এবং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবার বড় একটি চালান জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট