জৈন্তাপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতাকে বহিষ্কার

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

জৈন্তাপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতাকে বহিষ্কার

সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা রহমত মারুফকে বহিষ্কার ও গ্রেফতার করেছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে খাল খননের মাটি ট্রাকে করে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যাওয়ার সময় রহমত মারুফ ও তার বাবা জামাল আহমদসহ আরও ১০-১২ জন শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে লাঠিসোটা দিয়ে মারধর করে। তারা দাবি করেন, প্রকল্পের কাজ চালাতে হলে প্রতিদিন ৬০ হাজার টাকা দিতে হবে। এছাড়া ট্রাকের গ্লাস ও বডি ভাঙচুরের পাশাপাশি ১ লাখ ৮০ হাজার টাকা নগদ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ অভিযানে তাকে গ্রেফতার করেছে এবং আদালতে সোপর্দ করা হবে। ঘটনার পর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের প্রমাণের ভিত্তিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।”


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট