১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬
সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে ছাতক উপজেলা চরমহল্লা ইউনিয়নের সানফ্লাওয়ার সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ ৫ মার্চ অনুষ্ঠিত মাসিক সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই কমিটি প্রকাশ করা হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নতুন কমিটির মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে সম্প্রসারণ এবং মানবিক উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে সদস্যরা মতামত প্রদান করেন।
এ সময় উপস্থিত সদস্যবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সকলেই প্রতিশ্রুতি দেন যে, সংগঠনের মাধ্যমে মানুষের উপকারে আসে—এমন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।
সভা শেষে নতুন কমিটির নেতৃত্বে শীঘ্রই বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যরা আশা প্রকাশ করেন যে, ঐক্য, আন্তরিকতা ও দায়বদ্ধতার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে সমাজের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D