১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে এক প্রতিষ্ঠানের মালিককে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৪ মার্চ) বিকালে গোটাটিকর বিসিক শিল্পনগরীর মাশরাফি চানাচুর কোম্পানীতে অভিযান চালিয়ে ভেজাল পণ্যের প্রমাণ পায় আদালত।
এসময় ওই প্রতিষ্ঠানের সব পণ্য জব্দ চানাচুর কোম্পানীর মালিক মো. নুরু খানকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। নুরু খান দক্ষিণ সুরমা থানার মোমিনখলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে অভিযানে র্যাব-৯ এর একটি দল ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অংশগ্রহণ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, অভিযানে জব্দ ১৭৫ কার্টন ভেজাল গুড়, বিপুল পরিমাণ ভেজাল তেল ও কারখানার অন্যান্য জিনিসপত্র জব্দ করে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে ধ্বংস করা হয়েছে।
এর আগে অন্তত দু’বার এই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাশরফিতে গুড়, চানাচুর এবং অন্যান্য পণ্যে ব্যবহার করা করা হয় বিভিন্ন হোটেল বা জিলাপীর দোকানের পোড়া এবং পঁচা মিষ্টির শিরা। ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল পণ্যের রঙ যা মানব দেহের জন্য মারাত্মক ঝুঁকির।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D