২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
মিথ্যা তথ্য ছড়িয়ে আপন ছোট ভাইকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার (৪ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের বাসিন্দা শাহিন আহমদ।
সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে শাহিন আহমদ বলেন, গত বছরের ২২ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন তাঁর চাচাতো ভাই মো. মঈন উদ্দীন (ছালিক মিয়া)। সেখানে তিনি আপন ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ও নজরুল ইসলামের বিরুদ্ধে মনগড়া, কাল্পনিক ও মিথ্যা তথ্য উপস্থাপন করেন, যা তাদের পরিবার ও গোষ্ঠীর জন্য মানহানিকর।
তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে মঈন উদ্দীন নিজেকে অশিক্ষিত দাবি করলেও আসলে তিনি একজন শিক্ষিত ও সচেতন মানুষ। তিনি দাবি করেছেন, যুক্তরাজ্যে নেওয়ার কথা বলে অনেকগুলো কাগজে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। একজন শিক্ষিত মানুষের স্বাক্ষর এভাবে নেওয়া সম্ভব না। ভাব স্বাক্ষর নিয়ে তাঁর জায়গা-জমি আব্দুল হকের দলিল করার যে অভিযোগ তিনি করেছেন তা বানোয়াট।
শাহিন আহমদের দাবি, মঈন উদ্দীন ২০০৩ সালের ১২ নভেম্বর আব্দুল হকের কাছে নিজের জমি বিক্রি করেছিলেন। দীর্ঘ ২৩ বছর পরে এখন সেই জায়গা দখল করতে চান মঈন উদ্দীন। মূলত এ কারণেই তিনি বিভিন্ন মিথ্যা গল্প সাজিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন।
শাহিন আহমদ বলেন, তাঁর চাচাতো ভাই আব্দুল হক ১৯৯৭ সাল থেকে তিনি যুক্তরাজ্য প্রবাসী। তিনি সমাজে একজন দানশীল ও ভালো মানুষ হিসেবে পরিচিত। দেশে-বিদেশে অনেক অসহায় মানুষকে তিনি নিয়মিত সাহায্য-সহযোগিতা করে থাকেন। ২০০৩ সালে মঈন উদ্দীনের ১ম স্ত্রীর ঘরের বড় ছেলে বিলাল হোসেনকে নিজ খরচে যুক্তরাজ্যে নিয়ে যান তিনি। দ্বিতীয় স্ত্রীর বড় মেয়ে খালেদা বেগমকে নিজ খরচে বিয়ে দিয়ে ফ্রান্সে পাঠান আব্দুল হক। চতুর্থ স্ত্রীর তিন সন্তানকেও তিনি স্বাবলম্বী করে দিয়েছেন। এমনকি মঈন উদ্দীনকেও তিনি যুক্তরাজ্যে নিয়ে যাওয়া চেষ্টা করেছেন। কিন্তু মঈন উদ্দীনের চতুর্থ স্ত্রীর অসহযোগিতার কারণে সেটা সম্ভব হয়নি।
তিনি বলেন, মূলত একটি কুচক্রীমহলের ইন্ধনে মঈন উদ্দীন আব্দুল হক ও আমাদের পরিবারসহ গোষ্ঠীর মান-সম্মান বিনষ্ট করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তাঁর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই, প্রবাসী আব্দুল হক যেন দেশে এলে নিরাপদে এবং নিশ্চিন্তে বসবাসের সুযোগ পান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহিন আহমদের পরিবারের সদস্যগণ ও এলাকার মুরুব্বিগণ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D