সিলেটে ৪০০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

সিলেটে ৪০০ পিস ইয়াবাসহ আটক ৩

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার পুরাতন পোস্ট অফিসের গলির সোনা মিয়ার কলোনী (হাওরের বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে রুজিনা খাতুন (২৮)-এর ভাড়াকৃত বসতঘর থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ১। আতিকুর রহমান মুন্না (৪৫), পিতা-সাইদুর রহমান, স্থায়ী ঠিকানা ছাতক, সুনামগঞ্জ; বর্তমানে দক্ষিণ সুরমা, সিলেট. ২। কাবুল মিয়া (৫৫), পিতা-মৃত আব্দুল রহমান লাল মিয়া, সাং-ভারতখলা, দক্ষিণ সুরমা, সিলেট।, ৩। রুজিনা খাতুন (২৮), স্বামী-সালেক মিয়া, সাং-ভার্থখলা (হাওরের বাড়ি), দক্ষিণ সুরমা, সিলেট।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট