১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
সিলেটের তেমুখী পয়েন্ট এলাকা থেকে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটককৃত শহীদুল আমিন (১৯) কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে। তিনি আরও দুইজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে আসেন বলে জানা গেছে।
রবিবার (১ মার্চ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব এ তথ্যটি নিশ্চিত করে জানান, থানা এলাকার তেমুখী পয়েন্ট থেকে শহীদুল আমিনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সে তার আরও দুই বন্ধুর সঙ্গে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসে। পরে তার বন্ধুরা ফিরে গেলেও সে সিলেটেই অবস্থান করছিল।
তিনি আরও বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D