১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে ৭ যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ টি চাকু উদ্ধার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর থেকে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলে চিহ্নিত ছিনতাইকারী।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইমন আহমদ, ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)।
সাইফুল জানান, এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D