‘ছিনতাইয়ের ঘটনায় সনাক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে রাজনৈতিক বাধা খুবই নিন্দনীয়’

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

‘ছিনতাইয়ের ঘটনায় সনাক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে রাজনৈতিক বাধা খুবই নিন্দনীয়’

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতি বলেন, সিলেট নগরীর হাউজিং এস্টেটে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ২৮ ফেব্রুয়ারি শনিবার জাতীয় দৈনিক খবরের কাগজে ‘সুনির্দিষ্ট কারণ ছাড়াই সিলেট এয়ারপোর্ট থানার ওসি ক্লোজড’ শিরোনামে প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ ও বিষ্ময় প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেটে প্রকাশ্য দিবালোকে ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনা সামাজিক সামাজিক যোগাযোগ ও নগরবাসীর মধ্যে আলোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা সক্রিয় হয়ে ওঠে। কোন কারণ ছাড়াই এয়ারপোর্ট থানার ওসি, দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা মোবাশ্বিরকে ক্লোজড এর ঘটনা উদ্বেগের বিষয়।
পাশাপাশি নগরীর এক রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপে ছিনতাইকারী সন্ত্রাসীদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান বন্ধ করার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার খবরে নেতৃবৃন্দ খুবই বিস্মৃত।

উল্লেখ্য যে, সিলেট মহানগরীর বাইপাস এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের চেকপোস্টে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ দুইজনকে ্আটক করা হয়। সে ঘটনায় কাউকে ছাড় দিতে কোনো আপোষ করেননি ওসি মোবাশ্বির আলী।

সাফকথা পুণ্যভূমি সিলেটের আইন-শৃঙ্খলার উন্নয়ন, শিষ্টের পালন, দুষ্টের দমন নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাধীন ভাবে কাজ করার ঘোষণা সিলেট ১ আসনের এমপি, মাননীয় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাছ থেকে শুনতে চায় নগরবাসী। নেতৃবৃন্দ ওসি মোবাশি^রকে স্বপদে ফিরিয়ে আনার জোর দাবী জানান। অন্যথায় রাজপথে আন্দোলনের ঘোষণা দেন। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট