জনগণের প্রয়োজনীয় সব কাজ আমরা দ্রুত করতে চাই : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

জনগণের প্রয়োজনীয় সব কাজ আমরা দ্রুত করতে চাই : কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের সিলেটের দুজন মন্ত্রী মন্ত্রিসভায় আছেন। একজন এই শহরেরই সংসদ সদস্য। তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আরেকজন সিলেট সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আমরা জনগণের কাজ করার জন্য বিভিন্ন দায়িত্ব পেয়েছি। এজন্য জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে।

এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বিশেষ গুরুত্ব দিয়ে যার যে দায়িত্ব আছে ঠিকমতো পালন করবেন। বিশেষ করে ডেভেলপমেন্ট এজেন্সিগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি)  সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

কর্মকর্তাদের অতীত কর্মকন্ডের সমালোচনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে আপনাদের মতো লোকজনই ১৭ বছর একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন। আমরা এগুলো দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের প্রয়োজনীয় সব কাজ আমরা দ্রুত করতে চাই।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট