১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
অর্থমন্ত্রী আমীর খসরু ব্যক্তি পর্যায়ে নয়, বরং ট্যাক্স, জিডিপির অনুপাত বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে ‘এফটিএ’ চুক্তি নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রমজানের বাকি দিন এবং পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আমেরিকার ট্যারিফের কারণে বিশ্বব্যাপী মন্দা অবস্থা চলছে। তবে শ্রমিকদের বেতন ঠিকমতো পরিশোধের ব্যবস্থা আমরা নেবো যাতে তারা হাসিমুখে ঈদ করতে পারে।
পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ কাজগুলো আগে করতে বলেছেন। সিলেট অঞ্চলে বন্যা, নদী-ভাঙন রোধ, হাওরে বাঁধ নির্মাণসহ যেসব কাজ গুরুত্বপূর্ণ সেগুলোতে আমরা নজর দিচ্ছি।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি দেশকে আঁকড়ে ধরায় তা মুক্ত করা একটি কঠিন চ্যালেঞ্জ। আমরা জনসাধারণের জন্য করা কাজগুলো দুর্নীতিমুক্তভাবে আদায় করে নেবো।
এছাড়াও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরব, মালেশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রম বাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D