সমাজসেবী শেরাম অঞ্জন আর নেই

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সমাজসেবী শেরাম অঞ্জন আর নেই

বিশিষ্ট সমাজসেবী সংগঠক শেরাম অঞ্জন সিংহ (৫৪) আর নেই। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১ টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেরাম অঞ্জন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার দুপুরে তাঁর নিজ গ্রাম হবিগঞ্জের চুনারুঘাটস্থ গোবরখোলা গ্রামে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

ইন্টারন্যাশনাল মনিপুরী এসোসিয়েশন (ইমা), বাংলাদেশ চ্যাপ্টার শেরাম অঞ্জন সিংহের অকাল প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি ওইনাম রমেন্দ্র ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু শর্মা এক শোকবার্তায় বলেন, শেরাম অঞ্জনের মতো একজন নিবেদিতপ্রাণ, সক্রিয় সদস্যের আকস্মিক মৃত্যুতে আমরা একজন সৎ, আন্তরিক ও পরোপকারী মানুষকে হারালাম। ইমা, বাংলাদেশ তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।

শেরাম অঞ্জনের অকাল মৃত্যুতে আরো শোক জানিয়েছেন বিশগাঁও মণিপুরী কল্যাণ সমিতি, শজিবু’র সম্পাদক কবি শেরাম নিরঞ্জন, চিত্রশিল্পী এন যোগেশ্বর অপু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট