সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির ক্লোজড

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির ক্লোজড

নানা অভিযোগের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে ক্লোজড করা হয়েছে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশ-এর উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাকে ক্লোজড করা হয়।

ডিসি (গণমাধ্যম) বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে ওসির পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী-এর কাছে লিখিত অভিযোগ দেন সিলেট-১ আসনে বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির-এর প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী। অভিযোগে বলা হয়, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের হয়রানি করা হচ্ছে, যা স্বাভাবিক প্রচারে বাধা সৃষ্টি করছে।

এদিকে, গত মঙ্গলবার নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনাতেও সমালোচনার মুখে পড়েন ওসি মোবাশ্বির।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট