সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

নিহত মাজহারুল ইসলাম রানা (১৫)


সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাজহারুল ইসলাম রানা (১৫) নামে এক কিশোর। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অপর আরোহি নিহতের বন্ধু মো. লিজান (১৪)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে নগরীর বালুচর সড়কের মাদানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাজহারুল ইসলাম নগরীর উপশহর আবাসিক এলাকার সি-ব্লকের মোহাম্মদ রাজু মিয়ার ছেলে। গুরুতর আহত অপর আরোহি মো. লিজান উপশহর বি-ব্লকের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নগরীর বালুচর মাদানি এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ফুটপাতে ওঠে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাজহারুল ইসলাম রানা মারা যায়। গুরুতর আহত মো. লিজানকে একটি সিএনজি অটোরিকশা যোগে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

নিহত রানার বাবা মোহাম্মদ রাজু মিয়া বলেন, আমার ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার পর খবর পেয়ে হাসপাতালে এসেছি।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, দুই কিশোর আরোহি ছিল মোটরসাইকেলে। বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় রানা নামে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট