সিলেটে ‘নিশিতা’ ফুডকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সিলেটে ‘নিশিতা’ ফুডকে ৩ লাখ টাকা জরিমানা

ডালডায় পোকা, সেমাইয়ে ভেজাল, মিশ্রিতে মাছিসহ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ- এমনসব গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়ায় সিলেটের নিশিতা ফুডসকে ৩ লাখ টাকা জারিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে শাহপরাণ এলাকার খাদিম বিসিক শিল্পনগরীতে অবস্থিত নিশিতা ফুডসের কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

জানা গেছে, সিলেটের অভিজাত খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব কোম্পানীর শো’রুমগুলোতেও প্রায় অভিযান চালিয়ে প্রশাসন জরিমানা আদায় করে।

রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসাবে নিশিতা ফুডসে অভিযান চালানো হয় বলে জানান সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

তিনি জানান, এসময় মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। ডালডায় পোকা, মিশ্রিতে মাছিও দেখেছি।

তিনি আরও জানান, অভিযানের সময় নিশিতার একজন ম্যানেজারকে আটক করা হয়। পরে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট