সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে : ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে : ব্রিটিশ হাইকমিশনার

সিলেটে নানা শ্রেনীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরতলীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্বে বৃটিশ হাইকমিশনার অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেট হচ্ছে একটি ঐতিহাসিক এলাকা। যুক্তরাজ্যের সাথে সিলেটের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের ৯০ শতাংশ হচ্ছেন সিলেটী। সিলেটের কারণে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক দিনে দিনে আরো চমৎকার হচ্ছে। যুক্তরাজ্যে সিলেটিদের অবদান খুবই অনন্য।

সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বৃটিশ হাইকমিশনার বলেন, সংযম ও শান্তির সমুহান বার্তা নিয়ে প্রতিবছরই ফিরে আসে মাহে রমজান। আর রমজানে সামাজের সবার সাথে একত্রে বসার সুযোগ করে দেয় এ ইফতার মাহফিল।

সফরের অংশ হিসেবে হাইকমিশনার সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিের নেতৃবৃন্দ এবং সিলেটে কর্মরত ব্রিটিশ বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা, শিক্ষা ও অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি উল্লেখ করেন, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহনশীলতা, শিক্ষা এবং অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন নতুন এক অধ্যায়ের সূচনা করছে, তখন যুক্তরাজ্য দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট