১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী হাউসবোটে ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাউসবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকাটির ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে সেখানে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি রব্বানী বলেন, ‘মাছরাঙা’সহ আরও একটি হাউসবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। নৌকায় তখন শুধু মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ অবস্থায় হঠাৎ হাউসবোটে আগুন লাগে এবং মুহূর্তেই দাউদাউ করে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউসবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়।
এ তথ্যটি নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D