১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে শান্তি রানী পাল (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শান্তি রানী পাল একই এলকার মৃত বরেন্দ্র চন্দ্র পালের স্ত্রী। তারা নিঃসন্তান ছিলেন।
জানা যায়, নিহত শান্তি রানী পালের স্বামী মারা যাওয়ার পর ভাসুর রাম চন্দ্র পালের সেমি পাকা টিন সেট বসতঘরে ভাসুরের বিধবা ছেলের বউ শিল্পী রানী পাল এর সাথে একই রুমে প্রতিদিন রাতে ঘুমাতেন শান্তি রানী পাল।
প্রতিদিনের ন্যায় রাতে দুইজন একই রুমে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ভাসুর এর ছেলের বউ শিল্পী রানী পাল ঘুম থেকে উঠে দেখতে পায় শান্তি রানী পাল ঘরের বাঁশের তীরের সাথে প্লাষ্টিকের লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তার এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপপরিদর্শক মিটু রায় বলেন, মহিলাটি মানসিক ভারসাম্য ছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D