জাবিতে জামালপুর জেলা সমিতির সভাপতি সাজ্জাদ, সম্পাদক মনির

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

জাবিতে জামালপুর জেলা সমিতির সভাপতি সাজ্জাদ, সম্পাদক মনির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন জিহান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনির হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাহিদ খান। এছাড়া একাধিক সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া আক্তার, আশিক আহমেদ, রবিন আহমেদ, মঞ্জিল হাসান, হিরিতা হাসিন, অভি, প্রসেনজিৎ দেবনাথ, রাকিবুল ইসলাম, উজ্জ্বল হাসান রবি, মুশফিকুর রহমান নাঈম ও জান্নাতুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিবুর রহমান সাব্বির এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তানভীর ও মাকছুদ হাসান।

এছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, প্রচার, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন উপ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, জামালপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষাবিষয়ক সহায়তা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ে জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, কমিটির অনুমোদনপত্রে উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট