১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর পরিবারের উদ্যোগে এবং সি এম ফাউন্ডন্ডেশনের আয়োজনে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বাউরভাগ গ্রামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বেলাল, লন্ডন মহানগর বিএনপির বানিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী কাজী ছলিমুল ফারুক, আব্দুল খালিক, আতিকুর রজমান, সুজা মিয়া, হাজী নামর আলী, বিএনপির নেতা শাহ মাহমদ আলী, আশিকুর রহমান, আব্দুল্লাহ আল মতি, আত্তর আলী, বদরুল ইসলাম জয়দু, আব্দুল শহীদ পংকী, নামর আলী, আলা উদ্দিন আলাই, আশরাফ বাহার, চান্দ আলী, মিজানুর রহমান সুহেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, আরিফুর রহমান টিপু, আতাউর রহমান, সুমন আহমদ আনসার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, স্বেচ্ছাসেবকদল নেতা জাকারিয়া আরফিন ফয়সল, রুহুল আমিন, ইসলাম উদ্দিন, যুবদল নেতা ছয়ফুল ইসলাম, আশরাফ আহমদ, মোস্তফা রাজা, সেবুল আহমদ, আনিসুর রহমান, আব্দুল সালাম, মিসবাহ আহাদ, এলাইছ আহমদ, ছাত্রদল নেতা আতিকুর রহমান, রাজন আহমদ ইপু, ফয়েজ আহমদ রুবেল, ইকবাল হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর পিতা মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব চুনু মিয়ার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাউরভাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজির ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ হাসান আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেন, জনগনের নিরঙ্কুষ রায় নিয়ে ক্ষমতার এসে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে দিতে যুগান্তরকারী নানা পদক্ষেপ নিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব চুনু মিয়া চেয়ারম্যান থাকাকালীন সময়ে মোগলাবাজার ইউনিয়নবাসীর সেবা করে গেছেন। তার সুযোগ্য উত্তরসুরীরা একইভাবে মাটি ও মানুষের কল্যাণে কাজ যাচ্ছেন।
যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি এই পরিবারের মত অন্যান্য পরিবারের ব্যক্তিবর্গদের দেশ-জাতি, সমাজ উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D