১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬
সিলেটে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের বর্ণাঢ্য উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমআ, সিলেট নগরীর মজুমদারপাড়া ঘাসিটুলাস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় ‘কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ’-এর প্রধান কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল কোররা মাওলানা মোজ্জাম্মিল হুসাইন চৌধুরী সভাপতিত্ত্বে এবং বোর্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী বিলাল আহমদ এর পরিচালনায় উক্ত মাহফিলে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত পরিবেশন করেন সাত ক্বেরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছ চট্রগ্রামী।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বোর্ডে সহকারী মহাপরিচালক ও শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান, বোর্ডের মহাসচিব মাওলানা ক্বারী সামসমুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা ক্বারী হাফিজ মাহফুজুর হুসাইন চৌধুরী, মাওলানা হাফিজ মাসুক আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আতাউর রহমান আতা, আব্দুল মজিদ, বাবলু আহমদ, ফয়েজ আহমদ, মুহিবুর রহমান মবু, মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা হাফিজ সামছুজ্জামান, মাওলানা ক্বারী আমির হামযা তালুকদার প্রমূখ। উক্ত কেন্দ্রে ১ম জামাত থেকে ছাদিছ (সনদ) জামাত পর্যন্ত শিক্ষার্থীদেরকে প্রদিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন সহীহভাবে তিলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্বল্প সময়ে শুদ্ধভাবে কুরআন শিক্ষার সুযোগ পাবেন।
বোর্ডের মাসব্যাপী এই কোর্সে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, তাজবিদ ও দ্বীনি বুনিয়াদি শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। দোয়াতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং প্রশিক্ষণ কোর্সের সার্বিক সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য, জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া (ঘাসিটুলা) কেন্দ্রে প্রতি বছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এই কোর্সটি পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ বোর্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D