হবিগঞ্জে রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি উত্তোলন, জরিমানা

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

হবিগঞ্জে রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি উত্তোলন, জরিমানা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পৌর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মারুফ রহমান নামে এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মারুফ রহমান উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের পুত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি একটি চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এরই প্রেক্ষিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটি ভর্তি দুটি ট্রাক্টরসহ মারুফ রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ (ক) ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহন জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট