২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সফরে সিলেট আসছেন।
আগামীকাল শুক্রবার ও শনিবার, ২০-২১ ফেব্রুয়ারি সিলেটে বিভিন্ন সরকারী ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
আগামীকাল শুক্রবার সকাল ৮.০৫মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এসে পৌছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুম্মার নামাজ হযরত শাহজালাল (রহ:) মসজিদে আদায় করে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন। পরে দরগাহ হযরত শাহজালাল (রহ:) হতে হযরত শাহপরান (রহ:) মাজারের উদ্দেশ্যে যাত্রা হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিনের মাজারের উদ্দেশ্যে যাত্রা গাজী বুরহান উদ্দিন এর মাজারে জিয়ারত করবেন। দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগদান করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা। নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে
সিলেটের সকল রাজনৈতিকদলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে যোগদান। রাত ১১:২০ ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D