২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
পবিত্র রমজান মাসে সিলেট নগরীর যানজট নিরসন, ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের প্রতি চার দফা দাবি ও ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা।
সমিতির নেতৃবৃন্দ জেলা ও পুলিশ প্রশাসনের কাছে ৫ রমজান থেকে গভীর রাত পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি এবং ফুটপাত হকারমুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের ব্যবসায়ীরা বড় ধরনের বিনিয়োগ করেন। ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটার সুযোগ করে দিতে তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
৫ রমজান থেকে ঈদের আগ পর্যন্ত গভীর রাত পর্যন্ত দোকান ও বিপণিবিতানগুলো খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে সহযোগিতার আহবান জানিয়েছেন। নগরীর প্রধান প্রধান সড়ক ও মার্কেটের সামনের ফুটপাত হকারমুক্ত রাখা, যাতে ক্রেতারা অনায়াসে চলাচল করতে পারেন এবং কৃত্রিম যানজট সৃষ্টি না হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে মার্কেট এলাকায় পুলিশি টহল জোরদার করা। কেবল প্রশাসনের কাছে দাবি জানানোই নয়, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধারণ ব্যবসায়ীদের প্রতিও বিশেষ আহবান জানিয়েছেন জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা নেওয়া না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
আমরা চাই সিলেটের মানুষ যেন নির্বিঘ্নে এবং স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। সেজন্য ৫ রমজান থেকে রাতে মার্কেট খোলা রাখা এবং যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। পাশাপাশি আমরা আমাদের সদস্যদের প্রতিও আহ্বান জানিয়েছি যেন তারা সহনশীল লাভে পণ্য বিক্রি করেন।
সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সিলেট জেলা ও পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের এসব যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ফুটপাত দখলমুক্ত থাকলে এবং যানজট নিয়ন্ত্রণে থাকলে এবার সিলেটে রেকর্ড পরিমাণ কেনাকাটা হবে বলে তারা মনে করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D