১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক দাঁড়িয়ে আছে। দুই দেশের জনগণই হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক সম্পর্কের মূল অংশীদার।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের উচিত ভৌগোলিক-সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাক্সক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা। বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সাংবাদিকরা পারে এ সর্ম্পককে আরো জোরদার ও দৃঢ় করতে।
সহকারী হাই কমিশনার দুই দেশের সম্পর্ককে আরো জোরদারে ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বচ্চো সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকগণ সিলেটের সাথে ভারতের উত্তরপূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় ও কানকেটিভিটি নিয়ে সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সেইসাথে ভারতীয় সরকারের ‘এইড টু বাংলাদেশ’ এবং ‘এলওসি’ প্রজেক্টের মাধ্যমে সিলেটের আর্থ সামাজিক উন্নয়নে প্রকল্প গ্রহণের আহবান জানান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরো সুদৃঢ় করার করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্কগুলো ফলপ্রসু করার প্রতি মতামত দেন।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি নিউএজ’র স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির।
বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচারের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা সম্পাদক আল আজাদ, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক ও সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, দৈনিক দেশবার্তা সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, বিজনেস স্ট্যান্ডার্ডের সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু, চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী।
ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেনও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ ও দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক আনন্দ সরকার, ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল আহমদ (নবীন সোহেল) ও রাজিব রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, আজকের সিলেটডটকম’র সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দৈনিক উত্তরপূর্ব জ্যেষ্ঠ প্রতিবেদক অমল কৃষ্ণ দেব, যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক কালবেলা সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, বিডিনিউজ২৪ডটকম’র সিলেট প্রতিনিধি ভবরঞ্জন মৈত্র বাপ্পা, দৈনিক আধুনিক কাগজের মফস্বল সম্পাদক মো. মেহেদী হাসান মিজু, চ্যানেল আইয়ের ভিডিও জার্নালিস্ট সুর্বণা হামিদ, আজকের পত্রিকার সহকারি সম্পাদক এসএম মিজানুর রহমান মিজান মোহাম্মদ, দীপ্ত টিভি রিপোর্টার জয়ন্ত কুমার দাস, দৈনিক আধুনিক কাগজের স্টাফ রিপোর্টার এম কে তুহিন প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D