বিয়ানীবাজারে ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিয়ানীবাজারে ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ এলাকায় হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক টমটম যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আছিরগঞ্জ এলাকার বসন্তপুরে এ ঘটনাটি ঘটে।

নিহত কামাল হোসেন (৪২) বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের বড়াউট গ্রামের মক্তার আলীর ছেলে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিজেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর পুলিশ ট্রাক্টর জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট