সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জে হাওরের বোরো ফসলে সুরক্ষায় চলমান বাঁধ নির্মাণ কাজে ধীরগতি ও অনিয়মের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার শঙ্কা জানিয়ে মানববন্ধন করেছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হাওরপাড়ের কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারীর মধ্যে জেলার সকল হাওরে ফসল রক্ষা বাধেঁর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ সম্পুর্ণ হয়েছে। বাধঁ তদারকিতে পাউবো ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় বাঁধ নির্মাণ কাজে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। ফলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল ডুবির শঙ্কায় হাওরাঞ্চলের কৃষকরা। বাঁধে অনিয়ম দুর্নীতির কারণে ফসল ডুবি হলে সংশ্লিষ্ট বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনী পদক্ষেপ নেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।

বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুকেন্দু সেন,সাধারণ সম্পাদক বিজন সেন রায়,জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বোরো ফসলের সুরক্ষায় সুনামগঞ্জের ৫৩টি হাওরে সাড়ে ৫শ কি.মি দৈর্ঘ্যে বাধঁ নির্মাণে ৭৩৭ টি প্রকল্পে ১৪৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।বাঁধ নির্মাণের সময়সীমা ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট