সিলেটে শিশু অধিকার, বাল্যবিবাহ, লিঙ্গ সমতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সিলেটে শিশু অধিকার, বাল্যবিবাহ, লিঙ্গ সমতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক) : সিলেটে সোস্যাল ইনক্লুশন ও ডিসেন্ট ইম্পয়মেন্ট বিভাগের আয়োজনে “শিশু অধিকার, বাল্যবিবাহ, লিঙ্গ সমতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ” বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ইউসেপ বাংলাদেশ সিলেট অঞ্চলের সম্মেলন কক্ষে ব্যবস্থাপক মোহাম্মাদ কাইউম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার।

ইউসেপ বাংলাদেশের টিম লিডার (সোস্যাল ইনক্লুশন) হাসান মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদ সচিবসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মাদ কাইউম মোল্লা ইউসেপ বাংলাদেশের কার্যক্রম, শিশু অধিকার সংরক্ষণে গৃহীত পদক্ষেপ এবং বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কিত হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরেন। উপস্থাপনার পর অতিথিবৃন্দের সাথে বিষয়ভিত্তিক মুক্ত আলোচনায় বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা শিশু অধিকার রক্ষা, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট