কমলগঞ্জে খড়ের গাঁদা পুড়িয়ে দিয়েছে দুর্বৃক্তরা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কমলগঞ্জে খড়ের গাঁদা পুড়িয়ে দিয়েছে দুর্বৃক্তরা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ী সংলগ্ন শ্রী শ্রী মঙ্গলচন্ডী বাড়ির সেবায়েত আশিষ চক্রবর্তীর খড়ের গাঁদা দুস্কৃতিকারীরা রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। এ নাক্কারজনক ঘটনায় আতংক বিরাজ করছে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার, কমলগঞ্জ থানার পুলিশের এসআই মিঠু রায়, ইউপি সদস্য জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রী শ্রী মঙ্গলচন্ডী বাড়ির সেবায়েত আশিষ চক্রবর্তী কান্নাজড়িত কন্ঠে জানান, আমি গরীব মানুষ। গত শনিবার রাতের আঁধারে দুষ্কুতিকারীরা আমার খড়ের গাঁদা পুড়িয়ে ক্ষতি করেছে। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই। কারো সাথে আমার শত্রুতাও নেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আলাপকালে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মিঠু রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি এবং তদন্ত চলমান আছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট