১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ফেসবুক প্রোফাইল ছবি আর স্থির থাকবে না। ছবিও নড়বে, হাসবে, হাত নাড়বে। মেটা এআই–চালিত নতুন একটি সুবিধা চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজের প্রোফাইল ছবি অ্যানিমেট করতে পারবেন।
স্থির ছবি কয়েক সেকেন্ডেই বদলে যাবে জিআইএফ ধাঁচের চলমান ছবিতে। ব্যবহারকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে কিছু অ্যানিমেশন। যেমন- ওয়েভ, কনফেটি, পার্টি হ্যাট, হার্ট ইত্যাদি।
ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীর অনুভূতির সঙ্গে মিলিয়ে প্রোফাইল ছবি সাজানো যাবে। ভবিষ্যতে আরও অ্যানিমেশন যুক্ত হবে। ঋতুভিত্তিক ও বিশেষ উপলক্ষেও নতুন অপশন আনার পরিকল্পনা রয়েছে।
ছবি বাছাইয়ের ক্ষেত্রেও কিছু পরামর্শ দিয়েছে ফেসবুক। একজন ব্যক্তি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন— এমন ছবি সবচেয়ে ভালো ফল দেবে। মুখ পরিষ্কারভাবে দৃশ্যমান থাকতে হবে। হাতে অন্য কোনো বস্তু না থাকাই ভালো।
ব্যবহারকারীরা ক্যামেরা রোল থেকে ছবি নিতে পারবেন। অথবা আগে আপলোড করা ছবি থেকেও বেছে নেওয়া যাবে। অ্যানিমেশন তৈরি হলে সেটি প্রোফাইলে দেখা যাবে। ফিডেও শেয়ার করা যাবে।
নতুন এই ফিচার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এটি মজার একটি সংযোজন। আবার কেউ কেউ একে অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করছেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত কনটেন্ট বাড়াতেই এমন উদ্যোগ। ব্যবহারকারীদের আরও বেশি সম্পৃক্ত রাখাই লক্ষ্য।
একই সঙ্গে ‘রিস্টাইল’ নামের আরেকটি ফিচারও যুক্ত হয়েছে। স্টোরিজে ছবি আপলোড করলে সেটি এআই দিয়ে নতুনভাবে সাজানো যাবে। চাইলেই ছবিকে ইলাস্ট্রেশন রূপ দেওয়া সম্ভব। প্রিসেট অপশন রয়েছে। এমনকি টেক্সট নির্দেশনা দিয়েও ছবির ধরন বদলানো যাবে।
ফেসবুকের এই পদক্ষেপ দেখাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ব্যবহারের পরিসর দ্রুত বাড়ছে। প্রোফাইল ছবি থেকে স্টোরিজ- সবখানেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D