২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারা চা বাগান থেকে এক চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ চা বাগানের ফ্যাক্টরির সামনের সেকশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাম্পারা চা বাগানের বাসিন্দা শুকটা শুভকরের ছেলে রতন শুভকর (৩০)–এর মরদেহ ফ্যাক্টরির সামনে পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। তার হাত পেছনে বাঁধা এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর পুরো বাগানজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D