বিশ্বনাথে নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে বিএনপি নেতার মৃ/ত্যু

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বনাথে নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে বিএনপি নেতার মৃ/ত্যু

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত জনসভাস্থলের কাছাকাছি পৌঁছালে বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা নেতাকর্মী ও স্বজনরা তাকে দ্রুত দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন নিহত সুহেল আহমদ চৌধুরীর ভাগনা গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী শিপন।

এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে জানান, সোমবার তাহসিনা রুশদীর লুনা’র শেষ নির্বাচনী জনসভায় মিছিলসহ যোগদানের পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সুহেল আহমদ মৃত্যুবরণ করেন।

তার আকস্মিক মৃত্যুতে বিশ্বনাথ উপজেলাসহ সিলেট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।

২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুহেল আহমদ চৌধুরী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট