সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে মহানগর কৃষক দলের গণসংযোগ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে মহানগর কৃষক দলের গণসংযোগ


সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেট মহানগর কৃষক দলের নেতৃবৃন্দদের অংশগ্রহণে নগরীর বন্দর বাজার ও মহাজনপট্টি এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

রবিবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেট নগরীর বন্দর বাজার ও মহাজন পট্টি এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ কালে আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। তাঁরা বলেন, খন্দকার আবদুল মুক্তাদির একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা-যিনি জনগণের কথা সংসদে তুলে ধরতে সক্ষম হবেন।
নেতৃবৃন্দ গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট