১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
জনতার ও দেশ গড়ার শপথ নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী প্রবাসী মইনুল বাকর। ২১ দফা নির্বাচনী ইশতেহারে তিনি সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত জনবান্ধব প্রশাসনের কথা উল্লেখ করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষনাকালে তিনি নির্বাচনে লেভেন প্লেয়িং মাঠ নেই বলে অভিযোগ করেন। তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু করে প্রচারনায় নানাভাবে বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি। নির্বাচন কমিশনের দায়িত্বহীন ভুমিকা এবং বড় দলগুলোর প্রার্থীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন এই স্বতন্ত্র প্রার্থী।
কম্পিউটার প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মইনুল বাকর জানান, সিলেট-৩ আসনটি সম্ভাবনাময় থাকার পরও যোগ্য নেতৃত্ব সংকটের কারণে স্বাধীনতার ৫৪ বছরেও কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারেনি। এবার তিনি জয়লাভ করলে সমাজের সকল পেশাজীবী, বিভিন্ন ধর্ম, গোত্র ও বর্ণের মানুষের সমন্বয়ে নগর ও উপজেলার প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে তিনি ২১ দফা ইশতেহার ঘোষনা করেন। এর মধ্যে উল্লেখযোগ হচ্ছে সিলেট-ঢাকা মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কসহ ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, চা বাগানসহ শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় উদ্যোগ গ্রহন, বেকারত্ব ও দারিদ্র্য কমাতে জিরো টলারেন্স নীতি, প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং আইটি, ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ প্রশিক্ষণ চালুসহ কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশেষ সেল গঠন, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদনসহ হাওরকেন্দ্রিক ইকো-ট্যুরিজম গড়ে তোলা এবং হাওর ও পর্যটন স্পট উন্নয়নে উদ্যোগ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মব জাস্টিসরোধ ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবাসী সেল গঠন, শিল্পকারখানা স্থাপন ও সারকারখানার সমস্যা সমাধান, নারী বান্ধব সমাজ গঠন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, ব্যবসা-বানিজ্যে স্বনির্ভর অঞ্চল গড়া, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো, বিশুদ্ধ পানি ও মৌলিক চাহিদা নিশ্চিতকরন ইত্যাদি।
ইশতেহার ঘোষনাকালে তিনি সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন এখনও আমাদের সমাজে কোনো পরিবর্তন আসেনি। প্রশাসনের লোকজন আগের মতই আচরণ করছে। তাদের মধ্যে কোনো দায়ীত্ববোধ নেই। প্রশাসনকে ঢেলে সাজানো দরকার। দুর্বল পরিস্থিতির উন্নতি না হলে জাতি এগুতো পারবে না। তিনি লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে বলেন, আমার সাইনবোর্ড খোলে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ করলে তারা জানায় কে করেছে জানাতে। এটা কোনো দায়িত্বশীল উত্তর হতে পারে না। বড় দলগুলো যোগ্য প্রার্থী দিতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন বাকর।
সংবাদ সম্মেলনে মইনুল বাকরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আমিনুল ইসলাম ড্যানিসহ আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার দুই প্রবাসী মেয়ে ও মা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D