নিখোঁজ স্ত্রীর সন্ধান চান স্বামী সুহেল

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

নিখোঁজ স্ত্রীর সন্ধান চান স্বামী সুহেল

সিলেটে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রীর সন্ধান চান স্বামী মো. সুহেল মিয়া। গত ৩০ জানুয়ারি রাতে নগরীর সাদাটিকরের বাসা থেকে বের হয়ে সোনিয়া বেগম (২৮) উপশহরের মেন্দিবাগ এলাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় স্বামী সুহেল মিয়া গত ২ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘তার স্ত্রী মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাকে বিভিন্ন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। এই অবস্থায় তার স্ত্রী ২ ছেলেকে নিয়ে গত ৩০/০১/২০২৬ তারিখ রাতে মেন্দিবাগ জামে মসজিদ সংলগ্ন ওয়াজ মাহফিল এর মেলা মাঠে যায়। সেখানে রাত অনুমান ১০টার দিকে তার স্ত্রী দুই সন্তানদের উপর রাগান্ধিত হয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়।

পরবর্তীতে অনেক রাত হয়ে যাওয়ার পরও সোনিয়া বেগম বাসায় ফিরে না যাওয়ায় মেলা মাঠসহ আশপাশ সম্ভাব্য সকল স্থানে এবং আমাদের আত্মীয় স্বজনদের বাসা-বাড়িতে খোঁজাখুজি করেও এখনো পর্যন্ত আমার স্ত্রীর কোন সন্ধান পাইনি। পরে গত ২ ফেব্রুয়ারি এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বামী মো. সোহেল মিয়া।’

নিখোঁজ সোনিয়া বেগমের উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখ মণ্ডল-গোলাকার, গায়ের রং-শ্যামলা, শারীরিক গঠন-হালকা পাতলা, চোখের বর্ন-কালো, চুলের বর্ণ-কালো, পোষাক-কালো বোরকা।

কেউ তার সন্ধান পেলে ০১৩২৮৩১০৮২৮ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট