হবিগঞ্জে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

হবিগঞ্জে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে উত্তম গোয়ালা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

র‌্যাব জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মাধবপুর থানাধীন জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি উত্তম গোয়ালাকে গ্রেফতার করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হলে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার হওয়া উত্তম গোয়ালা মাধবপুর থানার জগদীশপুর গ্রামের অনিল গোয়ালার ছেলে। ভুক্তভোগী তরুণী একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দেওয়া তথ্যমতে, প্রতিবেশী হওয়ায় উত্তম গোয়ালার সঙ্গে ভুক্তভোগীর যাতায়াত ছিল। এক পর্যায়ে তিনি তরুণীকে প্রেমের প্রস্তাব দেন, যা প্রত্যাখ্যাত হয়। অভিযোগ রয়েছে, গত বছরের ৩ ডিসেম্বর সন্ধ্যায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তিনি তরুণীর ঘরে প্রবেশ করে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন। একইভাবে ১৪ ডিসেম্বর রাতেও শয়নকক্ষে ঢুকে পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক নির্যাতন চালানো হয়।

পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ দিলে উত্তম গোয়ালা তাতে অস্বীকৃতি জানান এবং অশালীন ভাষায় গালিগালাজ করে তাকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেন।

এ তথ্যটি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানায়, অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত শেষে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট