স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের বিকল্প নেই : ডাঃ রিফা

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের বিকল্প নেই : ডাঃ রিফা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল শনিবার (৭/২/২০২৬ইং) বাদ আছর সিলেট মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফার নেতৃত্বে বৃহত্তর আম্বরখানায় বিএনপি মনোনীত সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে জনসংযোগ, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর জিয়া পরিষদ।
ধানের শীষের প্রচারণায় ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। তিনি বলেন আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদার, তাহের আলী সুমন, আব্দর রহিম, সানুর আহমদ,আব্দুল আহাদ সমু, শিপন চন্দ্র, সেলিম আহমদ ইদন, রুহেল খাঁন, আব্দুস সাহিদ, মুহিত হাসান,রুমেল আহমদ, বদরুল আলম কামাল আহমদ, নাইম আহমদ, সাহেদ আহমদ, প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট